Sun 30 August 2026
Cluster Coding Blog

সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

maro news
সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

হলদে ঝরাপাতা

সৌরভ শইকীয়া  মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ

পাতা খসার সময় হলো পাতা খসার সময় হলো

সমস্ত পাতা হলুদ হয়ে পড়েছে সমস্ত গান হলুদ হয়ে পড়েছে গাছ থেকে গাছে,দূরে রোদ যেতে যেতে কী যে মরীচিকায় কম্পন তুলেছে আমার মতোই,হয়তো খসে পড়ার আগে আগে? শুকনো পাতারও যে একটা ভাষা আছে শুকনো পাতারও যে একটা সুর আছে থেমে থেমে থেমে ফুঁপিয়ে ওঠার খোঁড়লে খরমরনি গোপনে উজার শুকনো পাতারও যে একটা গান আছে চমকে উঠে হঠাৎ ফিরে দেখার খালি পা অভিমানী নূপুর বাজার এখন বুঝবে না, পাতা খসলে বুঝবে তুমি জান কি শুকনো পাতার অভিমান? হলদে ঝরাপাতার জীবন কি জান??

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register