Tue 07 April 2026
Cluster Coding Blog

কাব্যানুশীলনে পম্পা ঘোষ

maro news
কাব্যানুশীলনে পম্পা ঘোষ

হৃদয়ে হৃদয়ে

তোমার ভালোবাসার রঙ আজ কেমন ধূসর কী জানি কেনো? হয়তো আজ অমাবস্যায় ঘনিয়েছে আঁধার। তাই প্রকাশে এত স্থবিরতা- নীরবতার আয়োজন। কোথাও কোনো গোপন গুহায় রাখা আছে - মানুষের মুখে তুলে না দেওয়ার তাগিদে। বড় ভয় বিশ্বাস ভাঙে যদি! দেওয়ালেরও কান আছে যদি করে কানাকানি- পাহাড়ের বুকে রাখোনা জমা ছুঁতে না পারার দায়ে। সমুদ্রও নুড়ি কাঁকর ফেলে রেখে যায় ভরাতে জীবন- রাখা আছে খুব গোপনে ভালোবাসা বাক্স বন্দি। চাবি তার খোওয়া গেছে তোমারই কারণে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register