Thu 17 September 2026
Cluster Coding Blog

কবিতায় নবকুমার মাইতি

maro news
কবিতায় নবকুমার মাইতি

কথা ছিল সেদিন

কথা ছিল দেখা হবে বন পলাশের মাঠে চারিদিকে হরিৎ খেত, সরষে ফুলের বাগান মেহেদী পাতার রঙে রাঙাবো বিকেল সংসারের প্রাত্যহিক কিছু চাওয়া পাওয়া ছোটখাটো ঘর গেরস্থালি, অনাবিল মুহূর্ত অলক্ষ্যে হাওয়ায় ভাসে রাধার নূপুর কদম্বের সাথে বাজে বাঁশি সুমধুর ভৈরবী খাম্বাজ তোড়ি ইমনকল্যাণ ইত্যাদি... সময়ের সরণীতে অভিমানে ভেঙে যায় হৃদি প্রেমবিরহীনি রাধার আজন্ম ভাব সম্মোহন পোড়া চৈত্রের ঠা ঠা মাঠ, খাঁ খাঁ শূন্যতা সর্বত্র শুধুই অনন্ত স্মৃতির বিমোহন ব্রজ ছেড়ে চলে যায় শ্যাম অঝোর ধারায় কাঁদে বিনোদিনী রাই দেহ মন বিষিয়ে ওঠে, আক্ষেপানুরাগ "কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো..." আবিশ্বব্রহ্মাণ্ডে কথা দেয় সকলেই কিন্তু কেউ কথা রাখে না রাখতে চায় ও না, কালপ্রবাহে কি মানব, কি দেবতা!!
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register