Tue 07 April 2026
Cluster Coding Blog

কাব্যানুশীলনে সৌম্য সুজন

maro news
কাব্যানুশীলনে সৌম্য সুজন

তুমি এলে তাই

কতো দূর থেকে ভেসে আসে গান, হেঁটে এলে তুমি। এখন পাতা ঝরার বেলা, দু পায়ে তোমার অজস্র মর্মর .. ঝরে পড়ে নিঃশব্দে পর্ণমোচী। তুমি ফিরে এলে। দাঁড়িয়ে আছ ঠায় এই নিঝুম সন্ধ্যের বাতায়নে। ধূনোর গন্ধে মম করছে শিতলা তলা। শ্যওলা ধরছে জানলাতে, অথচ, কি নিয়ে যাবে?  যা কিছু দেওয়ার সব ফেরার হয়েছে আধো রাতে।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register