Wed 04 November 2026
Cluster Coding Blog

গদ্য কবিতায় তমালী কবিত্রী

maro news
গদ্য কবিতায় তমালী কবিত্রী

রুবিক্স কিউব

সংসার ভাঙ্গার পরেও আমি আবার নতুন করে গোছাই সবকিছু রুবিক্স কিউবের মতোই চৌকো খোপ অনবরত পড়ে থাকা খড়কুটো বাতিল জামাকাপড় মাছ ভাজবো বলে নতুন কড়াই, নুন হলুদ বা বাজারের ব্যাগ গ্রিল ঘেরা বারান্দায় আধমরা গাছগুলোর প্রতি সব মায়া কাটিয়ে পেরিয়ে যাই খোলা বারান্দার দিকে। অথচ ওই গাছগুলোতেই একদিন জল দিতাম নিত্য বাঁচাবো আর বাঁচবো বলে। তাজ্জব! আর এখন আবার যত্নে লালন করি নতুন করে লাগানো এলোভেরার টাব ফুরিয়ে যাওয়া হুইস্কির বোতলে মানি প্ল্যান্ট বা মরচে ধরা বালতিতে বাগান বিলাস প্রতিটা শুরুই কেমন জানি একইরকম শেষটাই শুধু...
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register