Tue 22 September 2026
Cluster Coding Blog

হৈচৈ ছড়া কাব্যয় কাজল দত্ত

maro news
হৈচৈ ছড়া কাব্যয় কাজল দত্ত

টুসির পুসি

একটি শিশুতোষ ছড়া কাব্য

টুসির পুষি বেজায় খুশি পাটুস পুটুস চায়, সুযোগ পেলে ঢাকনা খুলে মাছের দাগা খায়। তিড়িং বিড়িং লাফায় পুষি চলে হেলে দুলে, মহানন্দে খেলে পুষি খেলনা বল টি পেলে। লাফিয়ে ঝাঁপিয়ে শিকার ধরে ফড়িং টড়িং এলে, হরেক রকম ভঙ্গি করে শিকার ধরার ছলে। ছুট্টে এসে টুসির পাশে বসে টুসির কোলে। লেজ নাড়িয়ে আদর খায় হাত বুলিয়ে দিলে। টুসির হাতে ফোনটা দেখে মিঁয়াও মিঁয়াও করে, ফোনের ভিতর বিড়াল দেখে জোর সে থাবা মারে। পুষির রাগ বাড়াতে টুসি ফোনটা সামনে ধরে, পুশির কান্ড দেখে টুসি একলা হেসে মরে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register