Tue 01 September 2026
Cluster Coding Blog

প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউইয়র্ক)

maro news
প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউইয়র্ক)

শুধু কবিতাকে ভালোবেসে

ঘেউ ঘেউ ঘেউ ঘেউ- উৎসব শুরু হয় তোমাকে আনন্দমুখর আসতে দেখে মাটির মানুষ। কা কা কা কা- মঞ্চের পর্দা উঠে তোমাকে হিরণ্ময় হাসতে দেখে রে গানওয়ালা। মিথ্যাচার তিরস্কার- অবিরত তেড়ে আসে তোমার শান্তিপায়রাকে সইতে না পেরে শব্দশ্রমিক। তোমাকে থামাতে তোমাকে ঠেকাতে মোড়ে মোড়ে বসিয়ে রাখে ভাড়া করা গুপ্তঘাতক। তোমার বাতাসে তোমার পানিতে- মিশিয়ে রাখে বিষ তোমাকে অল্পতে স্বাচ্ছন্দে বাঁচতে দেখে কবিতাপ্রেমিক। ওরা জানে না, বিত্ত নয় কোন শাস্ত্রের শাসন নয় অজস্র জীবন তুমি অবলীলায় কাটিয়ে দিতে পার শুধু কবিতাকে ভালোবেসে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register