Tue 22 September 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় নিনা ঘোষ সমাদ্দার

maro news
হৈচৈ কবিতায় নিনা ঘোষ সমাদ্দার

একটু রোসো

বলবো তোমায় একটু রোসো একটু নাহয় পাশেই বোসো হরেক রকম আজব কথা শুনলে তোমার লাগবে যথা। কাক তারুয়ার বেশেই সেজে ছিলেন বসে শেয়াল মেসো যে। বনের জনক কেশর ছেঁটে কোচন ধুতি পরেছেন এঁটে। আজ বকের বিয়ের আসরে বর কর্তা থাকবেন বাসরে। আসবে সবাই নতুন সাজে আনবে গোলাপ লাগবে কাজে। কোথায় ছিল চিকন হুলো কিনে আনল সিফন তুলো। সারস দাদা রাখেন খাবার মাটির হাঁড়ি,কুঁজোয় দেদার। সবাই এসো বিয়ের আসরে ভাল্লুক ভায়া নাচবে বাসরে। হাপুস হাপুস খাবার খাব রাত পোহালেই বাড়িতে যাব।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register