Tue 07 April 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় ইমতিয়াজ কবির

maro news
হৈচৈ কবিতায় ইমতিয়াজ কবির

পুকুর পাড়ে

পাতি হাঁস করে খেলা পুকুরের জলে মাছ রাঙা যায় উড়ে আকাশ তলে। গগনেতে উড়ে চিল পাড়ে আসে বক, মাঝে মাঝে তাঁদের যেন হাঁস হওয়ার সখ । মাছ ধরতে মাছ রাঙা উড়ে উড়ে আসে, ভয়ে ভয়ে মাছেরা সব ডুবে আর ভাঁসে । ছোট্ট হাঁস বড়ো হাঁস একে ওকে ধায়, ঢেউয়ের মাঝে সূর্য মামার প্রাণ যায় যায় ! পুকুর পাড়ের গাছ গুলো সব আছে ডুবে জলে, মাঝে মধ্যে নাচছে তারা-ও সূর্য মামার তালে তালে। হয়না কেন নাচ শেষ কেন মা নাচছে সারাদিন ? এসব দেখে আমার মাগো নেচে উঠছে হৃদয় তাধীন-তাধীন।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register