Sun 12 April 2026
Cluster Coding Blog

কাব্যানুশীলনে ভুবনেশ্বর মন্ডল

maro news
কাব্যানুশীলনে ভুবনেশ্বর মন্ডল

অন্ধকারের পাঁচালি

ক্রুশের বিছানায় শুয়ে আছে যীশু বিষন্ন বেহালা বাজাচ্ছে গোলাপ রক্ত পুঁজে ভন ভন মাছি জান্তব খাচ্ছে অবৈধ ভাত লেডি অফ দ্য ল্যাম্প কোথায় গেলে? বুদ্ধ শুয়ে আছেন টেবিলে কাপড় খুলেছে কেউ মেয়েটির মৃত যোনিতে খেলা করে স্পার্ম ধর্ষকের মা বোন বনবাস ডাকে রোজই হাঁক দেয় টাকার পাহাড় কারো কাছে সাবান আছে,সাবান? আমি সভ্যতার গায়ে সাবান ঘষবো তারপর পরাবো আত্মার পোশাক।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register