Wed 08 April 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় সান্ত্বনা ব্যানার্জী

maro news
হৈচৈ কবিতায় সান্ত্বনা ব্যানার্জী

যদিও

যদিও আমার বয়স হলো ষাট, তোদের বয়স হোক না কেন আট। মন যে আমার একই রকম কাঁদে, পড়তে যে চায় ভালোবাসার ফাঁদে। তোদের মতই আদর টুকু চাই! অভিমানে ঠোঁট ফোলে রে তাই। আজও লুডো খেলতে ভালোবাসি, জিতলে পড়ে তোদের মতই হাসি! সুকুমার রায়,লীলা দিদি , পড়ি, নিজের মনে হেসে হেসে মরি! হটাৎ করে উপহারটি পেলে, খুশির হাওয়ায় উড়ি ডানা মেলে। ভালোবাসি করতে চড়ুই ভাতি, নাচে গানে আনন্দেতে মাতি। বুঝিস না তো আমার মনের কথা! তাই তো আমি পাইরে বড়ো ব্যথা! আজও তোদের ভালোবাসাই চাই, তার চেয়ে বেশী আর কিছু তো নাই! বুকের মাঝে সবুজ অবুঝ আশা, পাই যেন রে তোদের ভালোবাসা।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register