Wed 08 April 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় আশীষ কুমার চক্রবর্তী

maro news
হৈচৈ কবিতায় আশীষ কুমার চক্রবর্তী

"রবি ঠাকুর" (পঁচিশে বৈশাখ ১৪৩২)

নাই বা হলে ঠাকুর তুমি নাই হলে দেবতা তুমি হলে মহামানব, আমরা মানি সে কথা। হৃদি পদ্মাসনে আছ, মনের সিংহাসনে তোমার পুজোয় দেব নিছনি তোমারই সুরে, গানে। তোমার লেখা কবিতা, গানে মোদের কথা শুনি কানে বাজে। প্রকৃতির লেখা তোমার গানে ছয়টি ঋতুর দেখা পাই প্রাণে, মোদের প্রাণের হৃদয়ের সুরে দেশ, প্রেম, পূজার ঝর্ণা ঝরে। মোর জীবনে, যৌবনে মম দুঃখ বেদনে থেক সাথী চিরদিনই জীবনে মরণে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register