Wed 11 March 2026
Cluster Coding Blog

কাব্য কথায় দীপঙ্কর সরকার

maro news
কাব্য কথায় দীপঙ্কর সরকার

ঔদাস্য

অপবাদ গায়ে মেখে রোদ এসে দাঁড়ায় ফুটপাথে ঘাসের চিহ্ন ছুঁয়ে বাতাস উড়ে যায় দিগন্তে অপার । ভাসমান মেঘ ক্রীড়া করে জলকেলি যেন নীলিম আকাশ চেয়ে দ্যাখে অবাক বিস্ময়ে , নদী জলে পিঁপড়েরা সাঁতার দ্যায় ছায়াময় আশ্লেষে । স্তব্ধ দুপুর পড়ে থাকে একা -- এমন নিঃসঙ্গতা দেখেও দ্যাখে না কানা বক বুঁদ হয়ে থাকে শিকার সন্ধানে ; বিষণ্ণ বিকেল ফিরে যায় দীর্ঘ নিশ্বাস ফ্যালে শমী বৃক্ষ মূলে ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register