Sat 03 October 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে শৌর্যদীপ সান্যাল

maro news
ক্যাফে কাব্যে শৌর্যদীপ সান্যাল

রি ইউনিয়ন

স্মৃতিদের সাথে স্মৃতিদের দেখা হয়, ছোটো ছোটো রাগ, ছোটোখাটো ভালো লাগা। অভিসম্পাতে ভালোবাসা বাঙময়, আশঙ্কাহীন আলস্য, রাত জাগা।
আমাদের সাথে আমাদের দেখা হয়, মুখোমুখি বসে কয়েকঘন্টা কাটে। সিদ্ধান্তের নিয়মিত অপচয়, অবিশ্বাস্য অনিয়ম বিভ্রাটে।
বন্ধুর সাথে বন্ধুর দেখা হয়, কোনো কথা নেই, অভিযোগও সব ম্লান। সব মুহূর্ত স্মৃতির নৌকা বয়, আমাদের শুধু পড়ে থাকে অভিমান।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register