Sat 31 October 2026
Cluster Coding Blog

কাব্যানুশীলনে মঞ্জুশ্রী মণ্ডল

maro news
কাব্যানুশীলনে মঞ্জুশ্রী মণ্ডল

পরম্পরা খাটে না এখন

পরম্পরায় লাগতো সবাই নিজ বাবার পেশায়, পড়ার ফাঁকে লাগতো নিজে একটু কাজের নেশায়। একটু একটু শিখতে শিখতে হাতটা যেত পেকে, বাবার কাছেই নিত শিখে ভুল ভ্রান্তি ঠেকে। কামার কুমোর জেলে নাপিত সকল তাঁতী ভাই, গোয়ালা ধোপা চাষীর ছেলের সবার হতো ঠাঁই। করে কর্মে পেতো খেতে পরম্পরায় সবাই, আয়ের থেকে ব্যয় বেশিতে হতে হল জবাই। শিক্ষা দীক্ষা পেয়ে যখন চাইল পেতে অন্য কাজ, কায়িক শ্রমে আয় বেশি নাই, পথ ধরল অন্য আজ। ইচ্ছে হলো খুঁজে নিতে, মাস মাইনের চাকরি কোনো, প্রবণতা হলো শুরু উত্তরসূরী র মধ্যে যেনো। সব কাজেতেই কর্মীর অভাব,শ্রমজীবীর বাড়ল দর, সবাই ডাকে, আয় না ভাই আমার একটু কাজ কর। একশো দিনের কাজের বড়াই ওদের ও যে আছে, ডাক দিলে চট করে তাই ঘেঁষে না এসে কাছে। এমনি করেই সব কাজটাই ঢিলে ঢালায় চলে, পরম্পরায় কাজ চলে না, চাকরি করবে বলে। শিক্ষিত হয়েও সবাই পায়নি কাজ ন্যায্য, যোগ্যতার অমর্যাদায়, সবাই আজ ত্যাজ্য।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register