Sat 03 October 2026
Cluster Coding Blog

কবিতায় সুদীপ্ত বিশ্বাস

maro news
কবিতায় সুদীপ্ত বিশ্বাস

হ্যাভ-নট

তোমরা যাবে নাইট ক্লাবে পরবে ফাটা জিন্স আমার ছেলে রিক্সা পুলার তোমার ছেলে প্রিন্স তোমরা হলে ধূর্ত শেয়াল আমরা হলাম ফেউ তোমরা যাবে ডিপ-সী ট্যুরে আমরা গুনি ঢেউ। তোমরা কর পেপার ওয়ার্ক, আমরা করি কাজ পুড়ছি রোদে ভিজছি জলে, পড়ছে মাথায় বাজ। তোমরা চাপ এ. সি. গাড়ি আমরা ধরি ট্রেন আসতে যেতে চেপ্টে চিড়ে হস্তে হেরিকেন । তোমারা হলে রাঘব বোয়াল তোমরা বানাও জোট আমরা মশাই খেটেই মরি দিই তোমাদের ভোট । তোমরা পর হিরের চুড়ি আমরা বানাই ঘট বাড়ছে তোমার টাকার পাহাড় আমরা তো হ্যাভ-নট।

দু:খ

ওগো দু:খ, তোমার জন্য দু:খ হচ্ছে খুব, তুমিই ছিলে বন্ধু সখা, শত্রু ছিল সুখ। মরলে আমি তখন তুমি কোথায় যাবে বলো? দু:খ, তোমার দু:খে আমার দু'চোখ ছলোছলো।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register