Sat 03 October 2026
Cluster Coding Blog

কবিতায় সুদীপ্ত বিশ্বাস

maro news
কবিতায় সুদীপ্ত বিশ্বাস

আমার দুর্গা

সব মেয়েতেই দুর্গা দেখি, সব মেয়েরাই মা মাটির পুতুল দুর্গা তোমার, আমার দুর্গা না।
আমার দুর্গা সঙ সাজে না প্যান্ডেলে-প্যান্ডেলে রক্তে মাংসে দুর্গা আমার ট্রামে-বাসে-রেলে।
আমার দুর্গা চারদিন নয়, সারা বছর খাটে কুটনো কাটে, বাসন মাজে, বাজার করে হাটে।
আমার দুর্গা গৃহবধূ, মানুষ করে ছেলে আমার দুর্গা বিমানবালা, উড়ছে পাখা মেলে।
আমার দুর্গা রেপ হয়েছে, কাঁদছে বিচার চেয়ে গোটা সমাজ উল্টে তাকেই বলছে 'নষ্টা মেয়ে'।
আমার দুর্গা শরীর দিয়ে সমাজটা ঠিক রাখে তবুও দেখ সবাই তাদের বেশ্যা বলে ডাকে!
আমার দুর্গা মজুর-কুলি, আমার দুর্গা মাঠে আমার দুর্গা পেটের জ্বালায় ভিন দেশেতে খাটে।
আমার দুর্গা ফেরার পথে পায়নি বাস বা ট্রেন হঠাৎ তাকে ডাক দিয়েছে মৃত্যুর সাইরেন।
আমার দুর্গা কাজ হারিয়ে পায়নি কিছু খেতে চাইছে খাবার দুর্গা আমার রাস্তায় হাত পেতে।
সব মেয়েতেই দুর্গা দেখি, সব মেয়েরাই মা মাটির পুতুল দুর্গা তোমার, আমার দুর্গা না।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register