Sun 13 September 2026
Cluster Coding Blog

মেঘ অণুগল্পে মৌসুমী ব্যানার্জী  (মিশিগান, আমেরিকা)

maro news
মেঘ অণুগল্পে মৌসুমী ব্যানার্জী  (মিশিগান, আমেরিকা)

এমি হুয়াং 

গত পাঁচ সপ্তাহ এমি হাসপাতালের বাইরের পৃথিবী দেখেনি। ছত্রিশ ঘন্টার শিফটে এক একদিন পাঁচ থেকে সাতজনকে ভেন্টিলেটর পরিয়েছে, আবার কোনোদিন ভেন্টিলেটর খুলে নিয়ে নতমস্তকে দাঁড়িয়ে থেকেছে কারুর বিছানার পাশে। হাতে ধরা ফোনের   ভিডিওকল' ভেসে এসেছে হাহাকার কান্না, কখনো রান্নাঘরের অল্প আলোয় কুঁকড়ানো একটা মুখ, কখনো জড়াজড়ি  করে তিনটে চারটে মুখ ভাঙাচোরা, নিঃস্ব।  দুটো শিফটের  মাঝখানে ফেস শিল্ড খুলে মুখের দগদগে লাল জ্বলুনিতে জলের ঝাপ্টা দিয়েছে হসপিটালিটি সুইটের বেসিনে। 
পাঁচ সপ্তাহ বাদে এমি হুয়াং আর. এন . বাড়ি ফিরছে, হাসপাতালের স্ক্রাবস গায়ে। বাড়ির গ্যারাজে পোশাক ছেড়ে সোজা স্নানে ঢুকবে, তারপর বাচ্চাদের ঘরে একবার উঁকি দেবে বাইরে থেকে। ইস, গাড়িতে এক ফোঁটা তেল নেই! পাঁচ সপ্তাহ আগে যখন এমার্জেন্সি অন কল' ছুটে এসেছিলো, তখনই বোধহয় আলো  জ্বলে গিয়েছিলো তেলের  
থামতেই হলো গ্যাসস্টেশনে। একটা ডায়েট কোক তুলে পেমেন্ট কাউন্টারের দিকে এগোতেই হঠাৎ বাঁ পাশ থেকে, ঠিক কি হচ্ছে বোঝার আগেই জ্বলে পুড়ে  উঠেছে মুখ। কারা যেন লাইসল ছুঁড়ে পালিয়েছে।  এমি হুয়াং  আর. এন. , জীবাণুমুক্ত, দগদগে লাল। 
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register