Sat 18 April 2026
Cluster Coding Blog

কবিতায় রুদ্র অয়ন    

maro news
কবিতায় রুদ্র অয়ন    

হৃদয় জুড়ে তুমি

আমার হৃদয়ের গভীরে শুধু তোমার আনাগোনা, আমার চোখে শুধুই যে গো তোমার স্বপ্ন বোনা।
সহস্র কথা তোমায় নিয়ে মনে মনে যে আমি বলি, তুমি আমার হৃদ বাগানে প্রথম গোলাপের কলি।
তুমি ছাড়া এই জীবনটা অন্ধকারের ধোঁয়া, তুমি আমার এ জীবনের প্রথম প্রেমের ছোঁয়া।
চির সাথী হয়ে থেকো তুমি পাশে থেকো গো আমরণ, আমার এই হৃদয় জুড়ে শুধু তোমার বিচরন।
তোমাকে ছাড়া বুকের মাঝে বড্ড শূন্য শূন্য লাগে, তোমায় এতোটা ভালোবাসি বুঝিনিতো আমি যে আগে!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register