Wed 15 April 2026
Cluster Coding Blog

কবিতায় রুদ্র অয়ন

maro news
কবিতায় রুদ্র অয়ন

অশ্রু জলে মুছে যায়

মনের মাঝে অনেক কথা সবটাই না প্রকাশ পায়, ঢেউয়ের মতো আসে মনে ঢেউয়ের মতো ফিরে যায় ।
অনেক কথাই আসে মনে লিখতে গেলে হারিয়ে যায়, রাত্রি নামলেই আসে ফিরে ভোরের আলোয় ভুলে যাই!
তোমার কথা রাত দুপুরে চুপিচুপি হায় আসে মনে, একদিন তুমি ছিলে আমার সমস্ত হৃদয়ের কোণে!
তোমাকে চিঠি লিখতে গিয়ে অনেক কথা স্হান পায়, হঠাৎ ভীষণ ঝড় এসে লেখাগুলো সব উবে যায়!
ইচ্ছে করে লিখতে চিঠি তবুও হয়না চিঠি দেয়া, নিরব রাতে হৃদয় পটে ভাসে যে স্মৃতির খেয়া!
বিশ্বাস তুমি খুন করে হয়তো সুখে কাটছে দিন, সময় আমার বিবর্ণ যে বাড়ে শুধু স্মৃতির ঋণ!
তোমায় লেখা কত কথাই হারিয়ে যায় সবই হায়, লিখতে গিয়ে সাদা পাতায় অশ্রু জলে সব মুছে যায়!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register