Mon 13 July 2026
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান শম্পা সাহা (সেরা লেখনী পরিচালন মন্ডলী)

maro news
মার্গে অনন্য সম্মান শম্পা সাহা (সেরা লেখনী পরিচালন মন্ডলী)
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার পাক্ষিক প্রতিযোগিতা পর্ব - ১১ বিষয় : স্বপ্ন উড়ান তারিখ : ০৭/০৯/২০২০

স্বপ্ন উড়ান

স্বপ্ন উড়ান দেয় না ছাড়ান উড়তে করে বাধ্য উড়ান কালে ভুলেই যাই কার কতোটা সাধ্য! মেলেই ডানা নীল আকাশে দৃষ্টি অচিনপুরে এদিক ওদিক নেই তো খেয়াল লক্ষ্য অনেক দূরে। সেই যেখানে স্বপ্নেরা সব খিলখিলিয়ে হাসে সেই যেখানে সব মানুষই মানুষ ভালোবাসে। সেই যেখানে নেই ত ঘৃণা নেই তো খিদের জ্বালা নেইকো কোনো কান্না, দুঃখ একলা নেই তো চলা। সবাই সবার বন্ধু সেথা সবাই বাসে ভালো স্বপ্ন ডানা আজ আমাকে সে দেশ নিয়ে চলো।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register