Fri 02 October 2026
Cluster Coding Blog

কবিতায় মুনমুন লায়েক

maro news
কবিতায় মুনমুন লায়েক

আমার ছেলে

বাবু আমার বুদ্ধিদীপ্ত ছোট্টবেলা থেকে তাই ইংরেজী স্কুলে দিয়েছি কষ্টে দিনে দিনে ঘরে এলো শিক্ষায় কীর্তি নামি কলেজে, দামি ডিগ্ৰি সাথে এসেছে অফিসের বড় পোষ্ট মোটা মাইনে আবার হাতে তখন ছেলে ব‍্যস্ত খুব ফোনে খোঁজ নেয় মায়ের অসুখ, বাবার ক্ষোভ তাকে আর কি বলা যায় আমাদের জীবনে তো তুই বেঁচে থাকার কারণ কখন তোর স্রোতে বাদ পড়েছি সেটাও বুঝি নিতো গেল বছর বিয়ে করে বৌকে একবার আনলি্ ঘরে তবু ভালো তোর স্পষ্ট কথা "বৌ তো আমার সাহেব কন্যা গ্ৰামে পা-রাখাই যথেষ্ট" চিঠির তো আর চলই নেই ফোন করার সময় কোথা ব‍্যস্ত জীবন, ব‍্যস্ততার অভিনয় ঠিক সবই যেন সামঞ্জস্য বাবা-মায়ের চাহিদা কই সময় বলে সবাই শক্তিশালী নিজেদের অভিমান লুকাতে পারি কষ্ট হচ্ছে তবু বলি "বাবু তুই তো বাবা হবি বুড়ো হাড় আর ক্ষীণ দৃষ্টি জমা রাখলাম নিয়ে যাবি"।।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register