Thu 01 October 2026
Cluster Coding Blog

শনিবারের ছড়ায় বিকাশ আদক

maro news
শনিবারের ছড়ায় বিকাশ আদক
হাতিডাঙার ব্যাঙ লাফায় তুলে ঠ্যাং, তায় দেখে বিষুর পো- বাজায় ঢোলক ড্যাং। বাদ্যি বাজে পুজোর দিনে ড্যাম্ কুড়কুড় ড্যাম্ তায় দেখে বাঁদর হাসে- ছড়িয়ে লম্বা ঠ্যাং। চামচিকিতে কাঁসর বাজায় ময়না বাজায় খোল, কোথায় ছিল কাঠবেড়ালি ধিতাং ধিতাং দোল। তাধিন ধিন, তাধিন ধিন নাচে ফিঙে পাখি, তায় দেখে হেসে ওঠে সিংহমামা হাতি। কোথায় ছিল খেঁকশিয়ালি একম-বেকম নাচে, জলে ছিল রুই-কাতলা ডাঙায় সাঁতার কাটে। নাকটি বোঁচা হুতোম পেঁচার ঘুম ভেঙে যায় হঠাৎ, কোথায় ছিল হুলো বিড়াল বলল কেয়াবাত।।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register