Wed 15 April 2026
Cluster Coding Blog

কবিতায় আলতাফ হোসেন উজ্জ্বল

maro news
কবিতায় আলতাফ হোসেন উজ্জ্বল

মায়াবী এখনো তুমি

মায়াবী এখনো তুমি সৃষ্টির অপরুপ চিত্র মায়াবী মুখের প্রতিচ্ছবি, সৃষ্টির ভালবাসার বন্ধনে চির অটুট চুলের রেশমি, সুচারু নাকের রিং, রংধনুর চিত্রে হৃদয়ের উষ্ণ অভ্যর্থনা ।
হরিণের বেষ্টনী চোখ মায়াবী জালে জড়িয়ে নারীর উর্বরতা, সদাসর্বদা সুখী ঠোঁটের আগায় মুক্তমনের হাসি।
বুকেতে মুক্তামনি গচ্ছিত রেখে, সারা শরীরে ফুল ও ফুলের অবিরাম শুভেচ্ছা! ম্রিয়মান উল্কা হাওয়ায় ভাসানো তোমার দেহতরণী, বারবার মনেতে জিজ্ঞেস? কি রহস্যের স্রোত এমন!
তোমাকে ভালোলাগার দুর্বার প্রচেষ্টা ; তোমার অনুভুতি কোনো এক কবিতায় তোমারই প্রতিচ্ছবি এ যেন বঙ্গকন্যার রুপোলি চাঁদ।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register