Sun 13 September 2026
Cluster Coding Blog

কাব্য কথায় ঝিরি ঝিরি ঝোড়া

maro news
কাব্য কথায় ঝিরি ঝিরি ঝোড়া

অচেনা পথ

বন্দিশালা ঊলুধ্বনি,শঙ্খধ্বনির ঠিকানা হোক! আমার ক্ষুধার জ্বালা পথে নেমেছে। মাছ, ভাত, ডাল এসব খাবার নিপাত যাক,নিপাত যাক! বিরিয়ানী, রায়তা প্লেটে পড়েছে। আরে!তোর বুদ্ধি কুলোয়ে না রে? আমার বিয়ে লেগেছে!
এতদিন স্বাধীন পাখির মত পাখনা মেলে উড়তে পারতাম। ভাবতে পারতাম - "এই বছরের ইনক্রীমেন্টটা হাতে পেলে ব্যাঙ্কের সেভিংসের টাকাটা মিলিয়ে মাকে নিয়ে ফ্রান্স-এ যাবো।আইফেল টাওয়ারটা যেন ডাকছে!" এভাবে ঘুরেছি অনেক জায়গা.... এ পথে হেঁটেছি- অনেক দিন; রাতের তারা গুনছিলাম- হঠাৎ তোমার জাপটে ধরার সময়ে ভুল হয়ে গেল- মুছে গেল সবকিছু; মিশে গেলাম তোমার আদরে।
শেষমেস ফ্রান্সে যাওয়া হল তবে... মা না, তোমার সাথে। হানিমুনের ট্রিপটা শুধু তুমি দিলে - আমি কই? কোথায় হারিয়ে গেছি? বেজে উঠলো ঊলুধ্বনি!!! থামতে বলছি তবু থামছে না। এ যে....এ যে অচেনা আমি॥
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register