Wed 15 April 2026
Cluster Coding Blog

কবিতায় অভিজিৎ কুমার

maro news
কবিতায় অভিজিৎ কুমার

যেই গ্রামের নাম নেই

যেই গ্রামের কোন নাম নেই, যেই পথে কেউ হেঁটে যায় নি কখনো, সেই পথ ধরে হেঁটে যাব। বাঁশি বেজে চলবে পাতায় পাতায়।
পাড়ার পর পাড়া হেঁটে যাব। কত বাড়ি কত মানুষ পেছনে থেকে যাবে। আমাদের আলাপ হবে না কোনোদিন।
কে ছিলাম আমি, জানবে না কেউ। আমিও মনে রাখবো না কাউকেই। এই পথে আর ফিরে আসবো না একথা শুধু আমি জানি।
এই পথ, এই গ্রাম, এত এত বাড়ি আর তার ভেতর গজিয়ে ওঠা মানুষ, কেউ জানে না।
যেই গ্রামের কোন নাম থাকে না, তার বুকের ভেতর একটা বাউল গান লেখা থাকে। কেউ একতারা হাতে সেই গ্রামের উপর দিয়ে হেঁটে গেলে, সেই গান শোনা যায়।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register