Sun 13 September 2026
Cluster Coding Blog

কবিতায় নবনীতা চট্টোপাধ্যায়

maro news
কবিতায় নবনীতা চট্টোপাধ্যায়

বর্ষামঙ্গল

আজ আকাশ থেকে অমৃতবর্ষণ....
পাখির ডানার রোদেলা ঘ্রাণ মুছে দিতে নেমেছে বৃষ্টিধারা। সারাদিন দামাল জল ধারায় স্নানে মত্ত জলপিপির দল।
আজ আকাশে চাঁদ নেই, মেঘেদের অস্থির আনাগোনায় ঈশ্বরের দীর্ঘ ছায়ার পরশ মাটিতে শুয়ে থাকা বীজধানে।
ঝিলে আজ মাছেদের উৎসব, সন্ধ্যা হয়ে এলো আনমনে অন্ধকারে জলে দুলে দুলে চলছে লন্ঠন মাঝির হাতে|
আজ জ্যোস্না নেই... মেঘেরা ছুঁয়েছে জলপরীদের ডানা।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register