Thu 01 October 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্য -তে অর্ণব ভট্টাচার্য্য

maro news
ক্যাফে কাব্য -তে অর্ণব ভট্টাচার্য্য

বন্ধুদের জন্য কয়েকটি লাইন

বন্ধু মানে, কলেজ, কোচিং বন্ধু মানে, স্কুল, বন্ধু মানে, রোহিত, শচীন আড্ডাতে মশগুল।
বন্ধু মানে, মনখারাপে কাঁধের উপর হাত বন্ধু মানে, হোয়াটসঅ্যাপে সকাল থেকে রাত।
বন্ধু মানে, ক্যান্টিনেতে গরম চায়ের খোঁজ বন্ধু মানে, পকেট ফাঁকা দারুন ভুরিভোজ।
বন্ধু মানে, অফ পিরিয়ড সত্যজিতে ডুব, বন্ধু মানে, কাল আসেনি মিস করেছি খুব।
বন্ধু মানে, গান গাইব রবীন্দ্র – অঞ্জন, বন্ধু মানে, ঝগড়া হলেও হিংসাটা বর্জন।
বন্ধু মানে, শেয়ার করা খবর থেকে বই বন্ধু মানে, লুকিয়ে খেলে “আমার ভাগটা কই ?”
বন্ধু মানে, দূর্গা পূজো মন্ডপেতে ভিড় বন্ধু মানেই ভীষণ দাবি একখানা সেলফির।
বন্ধু মানে, ঘুরতে যাব, জমবে চড়ুইভাতি বন্ধু মানেই নতুন মুভি একসাথে চল মাতি।
বন্ধুকে আর যায় কি বাঁধা, গদ্যে এবং পদ্যে বন্ধুরা সব জাঁকিয়ে বসে হাসছে মনের মধ্যে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register