Wed 30 September 2026
Cluster Coding Blog

ছোটদের জন্যে বড়দের লেখায় Kathakali Banerjee

maro news
ছোটদের জন্যে বড়দের লেখায় Kathakali Banerjee

পরিযায়ী

পরিযায়ী পেট মনের গভীরে মূল স্মরণিকা আজো খিড়কির ছোটো ঘাট মায়ের গায়ের সবুজ জলের ঘ্রাণ ফসলবিলীন ছাতিফাটা ধোঁয়া মাঠ । ভিটে নেই তবু ভিটেয় ফেরার জেদ ঝড়ে নিয়ে গেছে গাঁয়ের চোখের জল উঠোনে নরম কাদার মূর্তি বাপ করুণ আর্তি কেন ফিরে এলি বল !
কে বলেছে বাড়ি মানে ঘরদাওয়া ঘর নেই তাই স্মৃতিমূলও নেই ? লাখো পায়ে পায়ে বৃথাই কি পথ হাঁটা আঁধারতুলিতে মা'র মুখ নির্ভুল ! মন-পরিযায়ী লাভের হিসাবে বোঝে গাঁয়ের ভিটের কানাকড়ি তার দাম মূলের মানুষ পথ হাঁটে চিরকাল হাঁটাতেই বাঁচা, সেইখানেই জীবনের সম্মান !
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register