Tue 15 September 2026
Cluster Coding Blog

কবিতায় অনিন্দ্য পাল

maro news
কবিতায় অনিন্দ্য পাল

পকেটে কে!

আমি রাত্রিকে বুকপকেটে রেখে উঠে এলাম মেঘমানুষের চিলেকোঠায় সেখানে তখন ফ্যান্টম রোমান্স সমস্ত রাত দেনাপাওনার হিসেব, অতএব এখন কসমিক লুডো খেলা
সেখানে মন বসলো না তাই কম্পাস দেখে ভেসে গেলাম অন্য বাড়ির ছাদে হঠাৎ কি ভাবে বুকপকেটে রাখা জমাট অন্ধকার একলাফে আমার সামনে, তারপর ছড়িয়ে পড়লো 'প্রতিশ্রুতি'র মত সবদিকে হো হো হাসিতে ফেটে পড়লো কেউ একজন বিরক্ত হয়ে দেখি , চাঁদ ! তৎক্ষণাৎ অবাক হয়ে দেখলাম আমার জিভখানা ব্যাঙের জিভের মত লকলক করে ছুটে গেল চাঁদ জমা পড়লো সেই বুকপকেটে, যেখানে একটু আগে ছিল রাত্রি!
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register