Tue 15 September 2026
Cluster Coding Blog

গুচ্ছকবিতায় সুদীপ ব্যানার্জী

maro news
গুচ্ছকবিতায় সুদীপ ব্যানার্জী

১। দূরত্ব

স্পর্শের অভ্যাস শিবির ছোটবেলার শিথিল নড়ে এলে আর ট্রাফিক খুলছে রোজ পাশে চুপ বসে সন্ধ্যার ত্রিফলা খুব মিষ্টি সে জ্বলে ও এ তল্লাট ফুজিয়ামার গল্প শোনে রেশনে, ব্যস্ত বাজারে ফিতে হাতে দূরত্ব মেপে মেপে

২। যন্ত্রণা

খুব লুকোনোর প্রতিচ্ছবি আড়াল দিয়ে বেঁচে আছি মাথা উঁচু ধারণায়
বেল্ট কোমরে, যন্ত্রণার
এ এক অন্য লোক

৩। দাম কমছে ব্যক্তিগত

হন্যে হওয়া অস্বস্তি চামড়ার ভাঁজে অন্য এক লোক
বিচ্ছেদ সময়ে একলার ভয় বসতবাটি গুটোলাম
বিরক্ত এ ভূখন্ড

৪। কথাটা আমার করে নিই

সারারাত থেকে শুরু ও নেবো না গাছটি একই টেমপ্লেট অভ্যস্ত করে দেয় বিনয় তাঁর
বিরুদ্ধ ন্যারো প্লেস দশা শেষে চোখ জিনিস খামোখাই কথাটাকে আমি আমার করে নিই
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register