Wed 15 April 2026
Cluster Coding Blog

কবিতায় নিজামুদ্দিন মণ্ডল

maro news
কবিতায় নিজামুদ্দিন মণ্ডল

হে জীবন

গোধূলির শেষ বেলার প্রান্তের মত ধূসর নীল চোখ অনুজ্জ্বল মুখমণ্ডল সাপের মত বাঁকা শরীর অনেক প্রেরণা দেয়..
ঝুমঝুম আওয়াজ লাজুক মুখ অনেক ছবি আঁকে
এ ভূপৃষ্ঠ তো একটা মস্ত তালায় পাহাড়কে বালিশ করেছি আমার জীবনে সমুদ্র থেকে এককাপ জল তুলে ছড়িয়ে দিই তোমার নাভিতে
অনেক বিষে জর্জরিত আমি শেষ বিকালের যে গানটি বেজে উঠেছিল তোমার বুকে তখন থেকেই আমার আত্মগোপনের উন্মাদ বেদনা জমা আছে শিরদাঁড়ায়
আর কথা নেই কোনও বাক্য আর নষ্ট করি না নির্বাক চেয়ে থাকি জিরাপের মত।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register