Tue 14 April 2026
Cluster Coding Blog

কবিতায় অঞ্জলি দে নন্দী, মম

maro news
কবিতায় অঞ্জলি দে নন্দী, মম

ব্যাথার্থ নারীত্ব

নারীত্ব অসহায়। দেহে, মনে ব্যাথা পায়। স্বামীত্বের কাছে নিরুপায়। দেহই তো শুধু চায়। সাংসারিক সম্পর্ক, হায়! মিলনে ঘৃণা এসে যায়। তবুও কী মুক্তি পায়? বৃথায় মনুষ্য জনম কাটায়। ধীরে ধীরে ব্যার্থ, ব্যাথার্থ জীবন মৃত্যুতে হারায়। স্বামীর তাতে কি ই বা এসে যায়! আবার বিবাহিতা নব দেহ পায়। ভাঁটার ঠাঁই নাই শয্যা পিপাসায়। এ নব দেহের হৃদয়ও আশ্রয় পায় বিমর্ষ অবসাদের পা'য়। নারীত্ব স্বামীত্বের চাওয়ায় বিনামূল্যে বিকায়। মর্যাদা না পাওয়ায়, চির বঞ্চিতাই থেকে যায়।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register