Sun 13 September 2026
Cluster Coding Blog

কাব্য কথায় পৌষালি চক্রবর্তী

maro news
কাব্য কথায় পৌষালি চক্রবর্তী

ভয়

দূরে দূরে ভেসে আছে ময়ূর পাখা,প্রজাপতি সাজ বনরাজি বিস্তার ঘিরে তার অমৃতময় আভাস পেয়েও আমাদের মন যায় খাদের কিনারে তলদেশে পড়ে আছে অচেনা স্বাক্ষর সেইসব পাগল লিপির হাত জুড়ে স্থলপদ্ম সন্ধান
আমরা অবেলায় নাইতে নেমেছি

লোভ

পদ্মশিরে মণি সন্ধানে গেছি কপালে ক্লিষ্ট চুলের রেখা এমন প্রলোভনময় আবহে খেয়াল রাখিনি কিভাবে গিলেছি বিষবাষ্প তুঙ্গ জ্বালা
পাঁজর বলে আর কিছু থাকে?
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register