Tue 14 April 2026
Cluster Coding Blog

কবিতায় পার্থ সারথি গোস্বামী

maro news
কবিতায় পার্থ সারথি গোস্বামী

তবুও

তবুও ভুলে যেতে হয় চেনা ডাকনাম চেনা চোখ নরম আরাম বুকের হাপরে ওঠা সুখ অবিরাম ভালোলাগা শব্দের খোঁজ খুনসুটি অভিযোগ এলোকেশ আঠারো উনিশ পাতলা ঠোঁটের বিষ সন্ধ্যার ব্যালকনি প্রথম আদর একলা দুপুর মনখারাপ ভাদর, সব মনে রেখে তবুও ভুলে যেতে হয় ।।
তবুও চলে যেতে হয় । ফেলে পিছুটান পরিপাটি সাজানো বাগান আমের নতুন ডালে মুকুলের ঘ্রাণ পরিচিত বিকেল ঘরে ফেরা গাংচিল চেনা চেনা পথ ঘাট সর্ষের ফুল ভরা মাঠ চিলেকোঠা টেবিল দেরাজ পায়ে লাগা আলতার দাগ, সব কিছু ফেলে তবুও চলে যেতে হয় ।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register