Tue 14 April 2026
Cluster Coding Blog

গুচ্ছকবিতায় উজ্জল কুমার মল্লিক

maro news
গুচ্ছকবিতায় উজ্জল কুমার মল্লিক

বসে আছি (১)

বহুদিন ধরে বদ্ধ আছি আমি হাঁফ ধরে গেছে সব কিছু দেখে, লেখা-পড়া শেষে রুটি রোজগারে কেটেছে সময় কোন সে অজান্তে, ধরে গেছে হাঁফ, ভাই!আছি বসে।
যৌবন উপনীতে, কৈশোর গতে, চলেছি পথ কত স্বপ্নালু চোখে, শত-ধারায় নেমেছে হলাহল, করেছি পান ঐ নীল-কন্ঠরূপে, বোধশক্তি হীন,তাই আছি বসে।
কালে, ঘটেছে কত পরিবর্তন, উত্থান-পতন,ঢেউ উছলন, মোহনায় আসি, চলি তির-তির আগ্রহে স্থিতিশীল,হ'তে সুস্থির, মিলন প্রয়াসী ভাব আতিশয্যে:
হাঁফ ধরে গেছে ভাই!আছি বসে।

হে ছন্দেশ্বরী! (২)

লিখে চলি আনমনে আমি কবি, দৃষ্টিতে যা আসে সব,সকল-ই ভাষা ও কল্পনার জাল-বুননে সুষমা-ভরা এ কাব্য-গ্রন্থখানি বন্দিতে তব পদে,হে ছন্দেশ্বরী! মাগে আশীষ এ মূঢ়,হে মাধুরী! শব্দ-চয়ন,কাব্যিক মনোরমে উঠুক ভরে শোভিত গ্রন্থখানি:
পারিজাত কুসুম যথা প্রাঙ্গনে হয় প্রস্ফুটিত স্নিগ্ধ সমীরণে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register