Sun 13 September 2026
Cluster Coding Blog

কাব্য কথায় শাশ্বত কর

maro news
কাব্য কথায় শাশ্বত কর

কৃষক

আকাশের কথাগুলো সময় লেখে না।
মেঘবেলা, জল গোণে কৃষকের চোখ,
কৃষকের কথাদেরও সময় লেখেনি!
উন্মুক্ত সাদা জমি, জমি ছুঁয়ে আছে হাল- রুখা খেতে কবে গলে কলমের মেঘ- অনিত্যে পেতেছি চোখ, আমিও কৃষক!
ইমারত বিস্তীর্ণ কৃষিক্ষেত্র এক কোন চাষে কী ফলন কৃষক জানে না ফসল আকাশ ভরে উড়ে এলে শূন্যগর্ভ মেঘ আল্লাহ্ পানি দেবে! আশাই জীবক-
আশা তো বালসা ভেলা, সাগরের ঢেউ মাটির শরীর ঘরে টিমটিম প্রদীপ স্তবক
আসলে হলুদ খেতে আশার ফলন বিচিত্র চাষের আশে সবাই কৃষক।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register