Tue 14 April 2026
Cluster Coding Blog

গুচ্ছকবিতায় সুদীপ ঘোষাল

maro news
গুচ্ছকবিতায় সুদীপ ঘোষাল

১। দহন

পুড়ে যাওয়ার আগে পুড়েছি নিঃশব্দ নিরালা আজ কান্না থামে না আমার অবর্তমানে
আঁচল উড়িয়ে অনেক পথ ঘুরেছো তুমি অন্তরের বৃষ্টি বিহীন রাতে
ও শুধু তোমার চেনা মাঠ আড়াল থেকে সয়েছি আমি তোমার খুশি চেয়ে
টস টসে চোখের মুক্ত ঝরে বিগত কৃত অপরাধে
বাধাহীন আজ তোমার উৎসব দিনে আঁচল গুটিয়ে নাও সংযমী বসন্তে.. .
আমি উড়ত উড়তে দেখি তোমার দোলাচল চিতে নিঃশব্দ দহন...

২। জাহাজ

জাহাজ ভাসছে নদীর মাঝে মামুলি সাজে অজান্তে স্মৃতির ভিতরে হঠাৎ -প্রেম জাগে
হৃদয় ভাসার দিনে আঁচল ছায়ায় এলোমেলো নৌকো ছিপছিপে হাওয়ায়
ঢোকে খেয়ালে নৌকার গলুই ঘরে কেউ
অবাক নয়ন পাগল হতো উথাল পাতাল ঢেউ
নৌকা ভুলে, জোয়ার স্রোতে জাহাজ ভাসে কেন
নৌকার অই গলুই ঘরে পোড়াবাঁশি বাজে এখনও...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register