Thu 08 October 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে বিশ্বজিৎ রায় চৌধুরী

maro news
ক্যাফে কাব্যে বিশ্বজিৎ রায় চৌধুরী

হারাধন

মদনবাবু থানায় গিয়ে মিসিং ডায়েরী করেন
ক'দিন ক'রাত ফিরছে না তাঁর একমাত্র ছেলে হরেন ,
বড় দারোগা গুম হয়ে কন , কেমন ছেলে তাঁর ,
হঠাৎ করে কোন খেয়ালে হচ্ছে পগারপার ।
মদনবাবু তা শুনে কন , কি বলবো স্যার খবর
ক'দিন ধরেই বায়না কেবল বাইকটি চাই জবর ।
চাকরী আমার বড্ড ছোট না চলে ঠিক সংসার ,
হরেন আমার ঘাঁটিয়ে দিলে টিউশনিরও পসার ।
বলে কি স্যার , একাল কি সেকাল আছে , মদন ফদন স্যার নয় ,
আমার নামও হরেন রাখায় লোকচক্ষেতে ভয় হয় ।
যতক্ষন না হরেন পাল্টে নরেন নামটি রাখবে
বাইক ছাড়া হরেন তোমার কক্ষনো না ফিরবে ।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register