Tue 15 September 2026
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান শংকর ব্রহ্ম (সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান শংকর ব্রহ্ম (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ৬৭

বিষয় - মাতৃভাষা

বাংলা ভাষার জন্য

বাংলা আমার মায়ের ভাষা বাংলা,
আমার প্রাণ
মনের গোপন গূঢ় আশা,
প্রাণের মধ্যে ভালবাসা, প্রাণের মধ্যে মান,
মানের ভিতর জান,
আর তার জন্য
বাংলা ভাষার গর্ব সুখে, একটি জাতি ধন্য।

ভাষার জন্য প্রাণ দিয়েছে, এমন মানুষ কই
খুঁজলে পাবে সই?
খুঁজলে পাবে সে'সব মানুষ বাংলাদেশে অই।

সবার জন্য বাংলা ভাষা, সবার জন্য সব
আমার চাই দু'মুঠো ভাত, করেছি অনুভব
ভাষার জন্য লড়াই করা তখন শোভা পায়?
ভুখা পেট ভরাতে যাদের মহান দিনটা যায়।

মনে যখন রঙ ধরেছে তখন কী আর চাই
ফাগুনরঙা আগুন পেলে
জ্বালিয়ে দিতাম ভাই।

ভাষা নিয়ে রাজনীতি আর নোংরা খেলায়
মাততে চায় না মন,
কিন্তু প্রান্তবেলায় এসে যখন
সেটা করি অনুভব
চারিদিকে ঘিরছে দেখি ক্রীতদাসেরা সব।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register