Tue 03 November 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জী

maro news
ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জী

পৃথিবী হবে তোমার

যদি তুমি নিজের খেয়ালে কাজ করে থাকো,
একদল নিন্দুকে বলবে,
" তুমি অলস , কুঁড়ে"।
নিজের জীবনকে বাজি রেখে,
যদি তুমি নীরবে রাখো,ব্যস্ত কাজে
কেউ এসে বলবে,
" তুমি একজন স্বার্থপর"।
যদি তুমি স্বপ্ন পূরণের শিখরে উঠতে গিয়ে-
ক্লান্ত হয়ে পড়ো,
একদল সন্দিহান চোখে
মুচকি হেসে যাবে চলে।
ধৈর্য্য ধরো, অপেক্ষা করো,
ভুল করেও যেও না বিপথে,
যারা তোমায় বিপদে ফেলার
ফাঁদ করছে তৈরি
কৌশলে তাদের পাশ কাটিয়ে
নতুন করে, নতুন উদ্যমে
শুরু করো আবারও।
তাহলেই হাতের মুঠোয়
এই পৃথিবী হবে তোমার,
পৃথিবীর যা কিছু আছে ভালোমন্দ,
সবি-ই হবে তোমার
সবি-ই তোমার।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register