Sat 06 June 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জী

maro news
ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জী

বিস্ফোরক

যদি কিছু পাও
খুব ভালো,
যদি না পাও,তাতেও ক্ষতি নেই,
জীবনটাকে টেনে নিয়ে চলো এইভাবেই।
ছোবল না মারলেও,
ফোঁস কোরো মাঝে মাঝে।
প্রতিবাদ করতে শেখো--
ক্ষুধাতুর ল্যাংটো ছেলেটার থেকে।
চোখে যার বিস্ফোরক,
প্রতিবাদের আগুন যার মনে,
তবুও সে ধীর হয়ে থাকে
কলাই বাটি হাতে নিয়ে।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register