Thu 17 September 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে সন্দীপ গাঙ্গুলী

maro news
ক্যাফে কাব্যে সন্দীপ গাঙ্গুলী

প্রাক্তন

বেঞ্চের মন খারাপ ছেলেটা চুপ
বিকেলের ফুটপাথে প্রেম নিঃশ্চুপ
চোখেতে একলা আকাশ হৃদয় অবুঝ
একমুঠো ভালবাসা আজ বহুদূর

এ শহরের কোলাহলে মনহীন রাত
ছেলেটা চলতে থাকে দিশাহীন পথ
বহুতল আবাসনে চুপকথা রাত
কার্নিশে রাখা থাকে জ্যোৎস্না সোহাগ

ফেলে আসা সময়ের একলা দুপুর
মেয়েটার চোখ ভরা স্বপ্ন সুদূর
এখনও বৃষ্টি এলে নৌকা ভাষায়
পথ ভোলা ভালবাসা যদি ফিরে পায়
নীল খামে চিঠি লেখে আজও মাঝরাতে
ঠোঁটেতে হারানো সুর গ্রামফোনে বাজে….

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register