Mon 14 September 2026
Cluster Coding Blog

প্রবাসী মেলবন্ধনে কল্লোল নন্দী (আটলান্টা) (পর্ব - ১১)

maro news
প্রবাসী মেলবন্ধনে কল্লোল নন্দী (আটলান্টা) (পর্ব - ১১)

দৈনন্দিন - ১২

পার্থ জিজ্ঞেস করল, আচ্ছা মুরলি একসময়ে চড়া দাগের বাজনাকে লােকে গেঁয়াে মনে করত। আজকাল তাে দেখি সবই কান ঝালাপালা করা মিউজিক। তাহলে এখন সেইসব বাজনার পুনঃমুল্যায়ন করা উচিৎ না কি? মুরলি উত্তর দিল, হরিপদর বউয়ের ঝগড়া শুনেছ? কেমন তারস্বরে চেঁচায় সে। পার্থ একটু বিরক্ত হয়ে উত্তর দিল, উফ! কিসের সাথে কিসের তুলনা? মুরলি গম্ভীর হয়ে জিজ্ঞেস করল, ওর ঝগড়া শুনে কোনদিন কিছু বুঝতে পেরেছ, কি নিয়ে ঝগড়া করে? পার্থ কিছুটা বিভ্রান্তিতে পরল। মুরলি বলল, বিষয়টা খুব সােজা। কথার মধ্যে যুক্তি কম থাকলে আওয়াজটা বাড়িয়ে দিতে হয়। তােমার মিউজিকের বিষয়টাও তাই।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register