Sat 10 October 2026
Cluster Coding Blog

প্রবাসী মেলবন্ধনে জবা চৌধুরী (আটলান্টা, জর্জিয়া)

maro news
প্রবাসী মেলবন্ধনে জবা চৌধুরী (আটলান্টা, জর্জিয়া)

মরশুমি মন

জানালা উদাসী খেয়াল পিয়াসী আঁচল ধুলোতে খেলে কার ডাক শুনে জেগে ওঠে প্রাণ বিহঙ্গী ডানা মেলে। আলোর পেছনে ছুটে যে সবাই তুমি আঁধারের পিছে জপ কার নাম নিয়ে অভিমান ভালোবাসো কারে মিছে ? সাগর পাড়ের ঝিনুকে মেলে না মুক্তোর আজ দেখা কাজল হারায় রূপকথা চোখ পীড়িত অশনিরেখা। রাত্রি যাপন স্বপ্নে তপন শ্রাবণ জোয়ারে ভাসে মায়াবী ছলনা বারেক তুলনা মরশুমি মন হাসে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register