Mon 14 September 2026
Cluster Coding Blog

কাব্যানুশীলনে গৌতম বাড়ই

maro news
কাব্যানুশীলনে গৌতম বাড়ই

এভাবেও জানা যায় তলদেশ

চৈত্রের দুপুরে কাগ হতে এসেছিল বাসন্তীর মেজবোনের পো-টি বেগুনদহ যেখানে ওর সাথে আড়ি বাঘের সাথে তার ঘর গেরস্থালি
জানিনা কী করে কাগটি আস্ত কাগজ হয়ে গেল কাগজের প্রচার ও প্রসার হল স্যান্ডহেডসে অপেক্ষমান জাহাজ এবং মাস্তুলে বুলবুলি
তবুও তো কিছু দুপুরের পকেট আলোয় ভরে থাকে মাছ- মাংস না পেলেও নিরামিষে কিছু সান্ত্বনা থাকে ভাতের প্রতিটি দানায় খিদের-বু মুক্ত অক্ষরের আনাগোনা
তোমার যাপনে সমুদ্রের ঢেউ কালাপানি ফসফরাসের জ্বলন সীগাল তোমার জলযাত্রা আঁকে গলার সিন্ধু- ঝিনুক মালা ছিঁড়েছে স্মৃতির আলমারিতে রেখেছি তা কখনও বাজুবন্ধ পড়ি আরপার অবাক নীলজল ছুঁয়ে দেখি বারবার
তুমি টাইটানিক মরতে চেয়েছ আসলে অজানা হিমশৈলের চূড়ান্ত গভীর গোপন মাত্রাহীন আঘাত!
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register