Mon 14 September 2026
Cluster Coding Blog

কাব্যানুশীলনে ফটিক চৌধুরী

maro news
কাব্যানুশীলনে ফটিক চৌধুরী

রোগা চড়ুই

অনেকদিন পর আমার জানালায় একটি রোগা চড়ুই কিছুক্ষণ আগে হয়ে গেছে এক পশলা বৃষ্টি এরই মাঝখানে রোগা চড়ুইটি আমার অতিথি। রজনীকান্ত সেনের সেই বাবুইয়ের সঙ্গে কথোপকথন মনে পড়ে চড়ুইকে এমন জবাব দেওয়ার পরই কি তারা অট্টালিকা ছাড়া ?
পরিযায়ীর মতো তারা কোথায় যে গেল! ওদের কিচিরমিচির এখনো কানে ওদের ঝগড়া যেন আমার বাড়ি তখনই ঠোকাঠুকি তখনই মিল যৌথ পরিবারের মতো ওরাও বিলুপ্ত। এখন কোন বাড়িতেই ঘুলঘুলি থাকে না না খড়কুটো আমরা নিজেরাই খড়কুটোর মতো ভেসে যাচ্ছি একে একে। চড়ুইকে দিয়ে দিলাম অতিথির আখ্যা অথচ এরাই ছিল আমাদের সহ-বাসী।
চড়ুইটি অতিথি এবং রোগা হলেও আমার কাছে আজ দুপুরটিই রোগা হয়ে গেল।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register