Sun 13 September 2026
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান কুণাল রায় (এডমিন পোস্ট)

maro news
মার্গে অনন্য সম্মান কুণাল রায় (এডমিন পোস্ট)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

পাক্ষিক প্রতিযোগিতা পর্ব - ৩৬ বিষয় - বসন্ত / বসন্ত বিরহ

জানি এ ভুল

জানি এ ভুল, সব ফুল ঝরে গেছে এই বসন্তে, পড়ে আছে এক টুকরো স্মৃতি, ঠিক যেন এক চিলতে রোদের মত, মেঘাবৃত আকাশে এক টুকরো ফাঁকের মধ্যে দিয়ে সূর্যকিরণের এক আকুল প্রয়াস- এই ধরিত্রীকে স্পর্শ করা!
স্পর্শ করেছিল সেদিন আমার হৃদয়কে, স্বতন্ত্র করেছিল আমার এই চেতনাকে, নিয়ন্ত্রণহীন আবেগের স্রোতস্বিনী, ভাসিয়ে দিয়েছিল এই দুই প্রাণকে, এক উষ্ণ আলিঙ্গন তৃপ্ত করেছিল এই পার্থিব অস্তিত্ব, প্রণয়ের সাগরে কঠোর বাস্তব তখন এক নিছক আগন্তুক!
বিবর্তনের এই প্রতিফলন জন্ম দিয়েছিল এক ভুল কে, অজ্ঞানতার অন্ধকারে অস্বীকার করেছিলাম সেদিন- কিন্তু কালের অমোঘ নিয়মে, মুছে গিয়েছিল আমার প্রেম সেদিন! বিস্মৃত হয়েছিল সে সেদিন, আমাদের অমর কিছু মুহূর্তের কথোপকথন! অন্য কারো প্রেয়সী সে আজ, জানি এক সুখনীড় গড়েছে সে, তবে এই হৃদয় আজও বলে ওঠে, সে যেন কোথাও আমারই আছে!
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register