Sun 13 September 2026
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান কুণাল রায় (এডমিন পোস্ট)

maro news
মার্গে অনন্য সম্মান কুণাল রায় (এডমিন পোস্ট)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

পাক্ষিক প্রতিযোগিতা পর্ব - ৩১ বিষয় - স্বপ্নের ফেরিওয়ালা

স্বপ্নের আঙ্গিনায়

বাস্তব চিত্র বড়ই ভয়ঙ্কর, দেয়ানা সে স্থিরতা, দেয়ানা সে শান্তি, তাই বুঝি চাই স্বপ্ন, দুচোখ ভরা স্বপ্ন, বুঝি তা অলীক, বাস্তবের মাটিতে নেই স্থান তার। কিন্তু স্বপ্নের আঙিনায়, স্বপ্নের ফেরিওয়ালা এক উপকরণ, এক অনবদ্য উপস্থিতি তাঁর!
স্বপ্ন দেখায় সে, বাঁচাতে শেখায় সে, বলে: "থাক না এই মাটি দূরে", কিছুক্ষন বাসকরি এই কল্পনায়, যোগাবে যে এক রসদ, এক রাশ হাসি, এক পশলা বৃষ্টি, প্রখর খরা যার কাছে মানবে হার! হোক তা ক্ষণস্থায়ী! তবুও ভিজবে এই মন- স্বপ্নের শীতল স্পর্শে, উষ্ণ অনুভূতি, জানান দেবে আগামীদিনের- সূর্যাদয়!
কল্পনার শিকড় আজ পরাজিত, বাস্তবে নেই তার কোন মূল্য, এক কঠিন অভিশাপ, এক চরম সত্য। তবু স্বপ্ন দেখে এই দুই নয়ন, দেখতে ভালোবাসে- সেই অচিন জগতকে। স্বপ্নের ফেরিওয়ালারা, তাই আছে সাথে আমাদের, স্বপ্নের আঙিনায়, চিরতরে, চিরকাল!!
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register