Wed 11 March 2026
Cluster Coding Blog

কাব্য কথায় সুব্রত মিত্র

maro news
কাব্য কথায় সুব্রত মিত্র

যদি পারো

বিংশ বালুর চরের আমি বিলুপ্ত মৃত্তিকা অবগাহনে ঘোরে আমার ভূমিকা ঘূর্ণায়মান চির নির্মাণ শৃঙ্গে শৃঙ্গে বাঁজে ঘন কাঞ্চন,ঘন যৌবন
সিঁড়ি ভাঙ্গা পথ যায় সরে লুটায়ে পরিছে রোদ হৃদয়ের অন্দরে;অন্দরে ঘনভূত হয় ক্রোধ
অস্পৃশ্য হয় সচল মাটির দেশ তামাশার অমাবস্যা খাড়া হয়ে দাঁড়ায় নিমেষ তন্দ্রা হারার দল করিছে পালাবদল মনুষ্যত্ব ডুবে যাওয়ার নেই নাব্যতা দেখে চলি আমি অপলিলা আর অপসংস্কৃতির সংসার একলব্য শোনেনি গান;সীমানা ছেদন হয় নাব্যতার।
মূর্তি ভাঙ্গে;মূর্তি গড়ে ভক্তি একা সে থাকলো পড়ে, বিংশ বালুর চরে মৃত্তিকার অভাব বড় আমি তুমি ঘর ভাঙি; ঘর ভাঙ্গে সে ভাঙা-ভাঙি খেলা ছেড়ে চলো যাই দূরে সরে।
যদি পারো রোধ করো ক্ষতি পারো যদি দুর্বলের হাত ধরো আনো ফিরায়ে জনপ্রগতি।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register